Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

রাঙ্গামাটিতে ‘ডেভিল হান্ট’ মামলার আসামি ইয়াসিন গ্রেফতার

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৭:২৮ প্রিন্ট সংস্করণ

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে দায়েরকৃত বহুল আলোচিত ‘ডেভিল হান্ট’ মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ ইয়াসিনকে (৫০) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শহরের স্বর্ণটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার একটি দল স্বর্ণটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মামলার তদন্তে নাম আসা একমাত্র আসামি মোঃ ইয়াসিনকে গ্রেফতার করা হয়। তিনি রাঙ্গামাটি পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণটিলা এলাকার বাসিন্দা, ​গ্রেফতারকৃত মোঃ ইয়াসিন রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য বলে পুলিশ নিশ্চিত করেছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি মামলা দায়ের করা হয়েছিল।

আরও খবর 29

Sponsered content