Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা

  প্রতিনিধি ৫ মে ২০২৫ , ১০:৫২:১৫ প্রিন্ট সংস্করণ

থানচি প্রতিনিধি: ৫ মে সোমবার, সকালে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদের সভাপতিত্বে, লক্ষ্যভিত্তিক ওষুধ প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা সিভিল সার্জন ডাঃ শাহীন হোসেন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে,ডিপিএম, ম্যালেরিয়া এবং ডেঙ্গু, ঢাকা‌ থেকে,ডাঃ শ্যামল কুমার দাশ।

প্রোগ্রাম এডভাইজার, ঢাকা থেকে ডাঃ মুশফিকুর রহমান,থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মজুমদার,সাংবাদিক মংবোওয়াংচিং মারমা (অনুপম), মোঃ শহিদুল ইসলাম শহীদ।

এছাড়াও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, চেয়ারম্যান মেম্বার, পাড়া কারবারি ও নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

কর্মশালায় ২০২৭ সালের মধ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কাজ করে, সাংবাদিক জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান, হেডম্যান কারবারি ,মাঠ পর্যায়ে মানুষদের সাথে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভয়ে যারা ঔষধ খায়না তাদের সচেতনতা সৃষ্টি করে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য ঔষধ খাওয়ানো প্রচেষ্টা থাকতে হবে। নিজ নিজ গ্রামের ভাষা বুঝতে পারে এমন ভলান্টিয়ার নিয়োগ দেওয়া ইত্যাদি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও খবর 29

Sponsered content