Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ভুজপুরে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২লক্ষ টাকা জরিমানা

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ১০:৫৩:৩৬ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ২৩ অক্টোবর ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের কোম্পানি টিলা, অবস্থিত F.B ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।




ভুজপুর থানা পুলিশের সহায়তায় সকাল ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ছাড়া অবৈধ ইট ভাটা পরিচালনা ও সরকারি রাস্তার মাটি কেটে স্থায়ী ক্ষতি সাধনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে উক্ত প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার মোঃ রফিকুল আলমকে ২লক্ষ(দুই লক্ষ) টাকা জরিমানা করে তৎক্ষণাত আদায় করা হয়।




জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণীকে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি এ,টি,এম,কামরুল ইসলাম।

আরও খবর 27

Sponsered content