Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন নুসরাত

  প্রতিনিধি ৫ জুন ২০২৬ , ১:০৭:৩৭ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে বিতর্কের মুখে পড়েন তিনি।

ভিডিওটিতে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় উদযাপনের মুহূর্ত দেখা গেলেও পেছনে শোনা যাওয়া একটি অডিও ক্লিপ নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই সেই শব্দের উৎস নিয়ে আপত্তিকর মন্তব্য করতে থাকেন।

ঘটনার চার দিন পর বিষয়টি নিয়ে কথা বলেছেন নুসরাত। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট দিয়ে তিনি জানান, ভিডিওতে শোনা শব্দ কোনো আপত্তিকর বিষয় নয়, বরং তার বন্ধুর বাড়ির একটি ছোট্ট কুকুরছানার কান্নার শব্দ।

নুসরাত লেখেন, আসল ঘটনা হলো, আমি আমার এক বন্ধুর বাসায় বসে ম্যাচ দেখছিলাম। তাদের ছোট্ট কুকুরছানাটি তখন এমন শব্দ করছিল।

একই সময়ে অন্য একটি অ্যাঙ্গেল থেকে ধারণ করা ভিডিওতেও সেই একই শব্দ শোনা যায়।
এরপর তিনি সেই বাড়ি ও কুকুরছানার ভিডিও শেয়ার করে আরও বলেন, এটাই সেই বাড়ি যেখানে আমি ম্যাচ দেখছিলাম। আর এটাই সেই কুকুরছানা। সেদিন রাতেই তোলা আরেকটি ভিডিও এটি। ঠিক এমন ভুল ব্যাখ্যার আশঙ্কাতেই আমাকে ভিডিওটি মুছে ফেলতে বলা হয়েছিল, আর আমি সেটাই করেছি। দয়া করে অযথা কল্পনা করা বন্ধ করুন।

অভিনেত্রী আরও কঠোর ভাষায় সমালোচকদের উদ্দেশে বলেন, মোবাইল ফোন হাতে থাকলেই কাউকে হয়রানি করার অধিকার পাওয়া যায় না। যাচাই না করে কিছু বিশ্বাস করবেন না। দায়িত্বশীলভাবে চিন্তা করুন এবং আচরণ করুন।

গত ৩১ মে আরসিবির টানা দ্বিতীয় জয়ের পর উচ্ছ্বাসের মুহূর্ত শেয়ার করতে গিয়ে ভিডিওটি পোস্ট করেছিলেন নুসরাত। পরে সেটির অডিও নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

আরও খবর 20

Sponsered content