Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

আপসহীন কর্মীরাই নৌকাকে বিজয়ী করবে: লতিফ

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৩ , ১১:৫৮:৫০ প্রিন্ট সংস্করণ

সিটি রিপোর্টার: বন্দর পতেঙ্গা আসনে টানা তিনবারের নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এমএ লতিফ বলেছেন, বড় বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০০৮ সালে আমার হাতে নৌকা তুলে দিয়ে বলেছিলেন, আমাকে আর আমার নৌকাকে ফেলে চলে যাবি নাতো? আমি ফুফুকে বলেছিলাম, আমি আপনাকে অবশ্যই ছেড়ে যাবো যেদিন চার বেহারা আমাকে কফিনে করে কবরস্থানে নিয়ে যাবে। আমি আমার কথা রেখে চলছি, আমৃত্যু যেন আমি সে কথা রেখে ইমান নিয়ে মরতে পারি সেই দোয়া করবেন।




মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বিস্ময়কর বঙ্গবন্ধু টানেল নির্মাণ করে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের চোখে এক অনন্য বাংলাদেশকে পরিচিত করেছে।




অগ্রযাত্রার এই চলমান ধারা সুনিশ্চিত করতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, ১৫ বছর ধরে শত ঝড় তুফান মোকাবিলা করে আমি শক্ত হাতে বঙ্গবন্ধুর নৌকাকে সম্মান নিয়ে আগলে রেখেছি। নেত্রীর বিশ্বাসযোগ্যতার পরীক্ষায় পাস করেছি বলেই চতুর্থবারের মতো আমার হাতে নৌকা তুলে দিয়েছেন, আজীবন উজান ঠেলে এগিয়ে যাওয়া নৌকা কখনোই পথ হারাবে না। আমার হাতে তুলে দেওয়া নৌকা আমি আজ আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমি বিশ্বাস করি, শেখ হাসিনার প্রশ্নে আপসহীন কর্মীরাই নৌকাকে বিজয়ী করে আনবে ইনশাআল্লাহ।




আরও খবর 25

Sponsered content