Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

  প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ১০:০৬:১০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের জিইসি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে এম এম আলী রোডের শহীদ আব্দুল হালিম কলেজের পাশে বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তৈয়ব (৪৫) ও রবিউল (১৪)। তৈয়ব মীরসরাই উপজেলার পূর্ব গোল মগরা এলাকার নুর জাহানের ছেলে এবং রবিউল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, তা জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও খবর 25

Sponsered content