Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

মূর্চ্ছনা সংগীত একাডেমির ৫ম বর্ষপূর্তি

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ১১:৪৭:১৯ প্রিন্ট সংস্করণ

অরুণ নাথ : চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে ৮ই জানুয়ারি বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হলো “মূর্চ্ছনা সংগীত একাডেমির ৫ম বর্ষপূর্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী,সুরকার ও সংগীত পরিচালক এবং সংগীতশিক্ষক সুব্রত দাশ অনুজ।

আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগীতানুরাগী ও সমাজসেবক স্নিগ্ধা আচার্য্য। বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর গীতিকার রাখাল চন্দ্র দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মূর্চ্ছনা সংগীত একাডেমির পরিচালক ও প্রশিক্ষক আনিকা দাশ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পী সুব্রত দাশ বলেন কোমলমতি শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চায় মনোযাগ দিলে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদ বলেন সঙ্গীত সাধনার বিষয় নিয়মিত চর্চা চালিয়ে যেত হবে।

দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মূর্চ্ছনা সংগীত একাডেমির শিক্ষার্থীদের দলীয় সংগীত আগুনের পরশমনি ও অঞ্জলি লহ মোর সংগীতে।

রবীন্দ্রসংগীত,নজরুলগীতি,দেশের গান,লোকসংগীতসহ নানা ধরনের পরিবেশনার মাধ্যমে সুরের মূর্চ্ছনায় মাতিয়ে রেখেছিলো মূর্চ্ছনা সংগীত একাডেমির শিক্ষার্থীরা। এছাড়াও বাচিক শিল্পচর্চা কেন্দ্র ” তারুণ্যের উচ্ছ্বাস” এর শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন , অনুষ্ঠানে ‘অদিতি সংগীত নিকেতন’ ও ‘নৃত্যময়ী একাডেমির’ নৃত্যশিল্পীদের পরিবেশনায় অন্য রকম মাত্রা যোগ হয়। দর্শক- শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানটি আরও জমকালো হয়ে ওঠে।অনুষ্ঠানে একক গান পরিবেশন করে টিভি ও বেতার শিল্পী অংকিতা আচার্য,প্রত্যুষা চৌধুরী এবং রুহানিকা চৌধুরীর একক নৃত্য পরিবেশনা ছিলো অনবদ্য।সবশেষে প্রতিষ্ঠানের কর্ণধার রুবেল চৌধূরীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও খবর 25

Sponsered content