Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩ মে ২০২৬ , ১১:৩৫:৪৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই,এই স্লোগানে ফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রবিবার শিল্পকলা একাডেমিতে বয়স্কদের স্কুলের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান, সুবিধা বঞ্চিত শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত এবং ফুলের হাসির মরহুম শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগমের তত্ত্বাবধানে সুবিধা বঞ্চিত শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় মুখর হয়ে উঠে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হল।

ফুলের হাসি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয় এর সভাপতিত্বে, ফুলের হাসি স্কুলের প্রধান শিক্ষিকা সাবরিনা আফরোজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট মফিজুল হক ভুইয়া (পিপি)।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, প্রধান আলোচক ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী ,

আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শওকত হোসেন (পিপিএম), প্রফেসর আবু তাহের চৌধুরী, মাই টিভি ব্যুরো চিফ এবং চট্টবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: নুরুল কবির, বিশিষ্ট সমাজসেবক এম. এ সবুর, ক্যাপ্টেন মহসিন আলম, ক্যাপ্টেন সাঈদ, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, ক্যাপ্টেন মহসিনুজ্জামান খান, তাহেরা বেগম, সাংবাদিক প্রনয় দাশ গুপ্ত, সাংবাদিক রতন সহ আরো অনেকেই।

অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মফিজুল হক ভুইয়া বলেন,সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের পথচলার ৫ বছরে তারা মানবিক কার্যক্রম এর সাথে তিনি নিজেও জড়িত, সেই সাথে ফুলের হাসি ফাউন্ডেশন এর প্রতি শুভকামনা ও ফুলের হাসি স্কুলকে স্বাগতম জানান।

উদ্বোধন সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, এই ধরনের কার্যক্রম এ সব সময় পাশে আছি, আসুন আমরা সবাই মানবিক হই।
প্রধান আলোচক কামরুল কায়েস চৌধুরী জানান, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই উদ্যোগ অসাধারণ, আশা করি ফুলের হাসি ফাউন্ডেশন সব সময় মানবিক কার্যক্রম এভাবেই করে এগিয়ে যাবেন।

সমাপনী বক্তব্যে সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, আমি সব সময় চেষ্টা করি ভালো কাজে জড়িত থেকে ব্যাতিক্রম কিছু করতে, আশা করি সমাজের বিত্তবানরাও গরীব, অসহায়দের সাহায্য এগিয়ে আসবেন।

আরও খবর 25

Sponsered content