Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

বিসিবিতে তিন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন আমিনুল

  প্রতিনিধি ১৯ জুন ২০২৫ , ১১:০৮:০৬ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটিতে তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। ঈদের ছুটি শেষে ফিরে এসে বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন।বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই উপদেষ্টা কমিটিতে জায়গা পেয়েছেন পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেন, ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি এবং আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদী।

ক্রিকেট পর্যটনের বিকাশে পরামর্শ দিতে সাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেট ট্যুরিজম অ্যাডভাইজর হিসেবে। দেশের পর্যটন খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি এবং এ খাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতিও পেয়েছেন।

ক্রিকেট অ্যাডভাইজর হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ আবিদ হোসেন সামি, যিনি একজন অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

অন্যদিকে, লিগ্যাল অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার শাইখ মাহাদী। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত মাহাদী ক্রিকেট প্রশাসনে আইনি দিক নির্দেশনায় ভূমিকা রাখবেন।

আরও খবর 16

Sponsered content