মহানগর

বাংলাদেশ সাংবাদিক ক্লাব-চট্টগ্রাম এর উদ্দ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪১:৫৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বাংলাদেশ সাংবাদিক ক্লাব চট্টগ্রাম এর উদ্দ্যোগে ২১শে ফেব্রুয়ারী সকালে প্রভাতফেরী সহকারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে শ্রদ্ধা নিবেদন ক্লাবের চেয়ারম্যান মো: খলিলুর রহমান এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।



শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার প্রবীণ সংগঠক মোঃ ইলিয়াছ, সমাজসেবক, বিশিষ্ট চিকিৎসক উদয়ন কান্তি মিত্র।

এতে আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার সিটি রিপোর্টার মুঃ বাবুল হোসেন বাবলা বাবলা, দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক মো: মোসলেহ উদ্দিন বাহার, মো: শাহেদুর রহমান শাহেদ, খাদিজা বেগম,পরিচালক-দৈনিক অপরাধ অনুসন্ধান, মো: জাকারিয়া হোসেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মো: তপু মাঝি, মো: নুরুন নবী, অফিস স্টাফ, দৈনিক মো: জিহাদ,নাছিমা আক্তার,জাহানুর বেগম,লাইজু আক্তার, মনির তালুকদার প্রমুখ ।



বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে,আর সঠিক ইতিহাস অবশ্যই জানাবেন।



আরও খবর 25

Sponsered content