Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

বলিপাড়া বাজারে অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৫ , ১০:৩৪:০২ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে মধ্যরাতে থানচি উপজেলার বলিপাড়া বাজারে সংগঠিত অগ্নিদুর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি থেকে ৩৮ বিজিবি’র সকল সদস্য আগুন নেভাতে অগ্রণী ভূমিকা পালন করে।

তার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ২৭ অক্টোবর ২০২৫ বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি কর্তৃক ক্ষতিগ্রস্ত ১৩ জন দোকান মালিকের প্রত্যেককে ১০,০০০ (দশ হাজার) টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও বিজিবি জনগণের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

তিনি আরও জানান,বলিপাড়া জোন তথা ৩৮ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা ও মানবিক সহায়তায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ, এসময় স্থানীয় জনগণ ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বিজিবির এই মানবিক উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন,এই অনুদান প্রদানের মাধ্যমে বিজিবি ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় হয়েছে যা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আরও খবর 29

Sponsered content