Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির নারায়নহাট বাজারে যানজট নিরসনে পুলিশের অভিযান

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ১১:৫৮:৫২ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরীঃ ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নারায়নহাট বাজারে যানজট নিরসন অবৈধ দখল উদ্ধার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ফারুকীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।




৪ এপ্রিল সোমবার অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়নহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুজাফর , ৪ওয়ার্ডের তারেক বিন ছালাম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলিপ ৬নং ওয়ার্ডের সদস্য আলতাফ,৮নং ওয়ার্ডে মোঃ নাসির ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আষোতোশ ,গ্রাম পুলিশসহ অনেকে।




অভিযানকালে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ফারুকী বলেন, পবিত্র রমজানের দিনে মানুষ যাতে নির্বিঘ্নে কেনা কাটা করতে পারে এবং যানজটে পড়তে না হয় সেই উদ্দেশ্যেই আমরা অভিযান পরিচালনা করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য বাজারের তুলনায় নারায়নহাট বাজারে নিত্যপণ্যের মূল্য সহনশীল রয়েছে। বিভিন্ন বাজারে জনস্বার্থে এই ধরণের অভিযান চলবে।




ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাফর বলেন, আমরা চাই নিত্যদিন নারায়নহাট বাজার যানজট মুক্ত থাকুক। এব্যাপারে আমার এবং আমার পরিষদের যে কোনো ধরণের সহযোগীতা থাকবে।




আরও খবর 27

Sponsered content