Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি বিবিরহাট পান বাজারে আগুনে পুড়েছে ৪ দোকান

  প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ১০:৩৮:৪৮ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ফটিকছড়ি পৌরসভা সদর বিবিরহাটে পান বাজারে আগুনে পুড়েছে ছাই হয়েছে ৪টি মুদির দোকান।

৯ জুন রবিবার ভোর ৫ টায় ফটিকছড়ি পৌরসভার সদর বিবিরহাটস্থ পান বাজারে মেয়র ইসমাইলের পারিবারিক টিন শিটের মার্কেট আগুন দেখতে পাই বাজারের লোকজন। ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ২ টি ইউনিট ও হাটহাজারী উপজেলা ফায়ার সার্ভিস ১ ইউনিট মোট ৩টি ইউনিট প্রায় ৩০মিনিট চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।




ক্ষতিগ্রস্থ দোকানের মালিক হল নিলক পাল মুদির দোকান, এস্কাদরের চাউলের দোকান, করিমের মুদির দোকানসহ ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ২লাখ নগদ টাকা পুড়ছে। ৪টি দোকানের প্রায় ৮৬লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবু ডলার ত্রিপুরার সাথে কথা বলে জানা যায় আমার ভোর ৫ টা ২০মিনিটে খবর পেয়ে দ্রুত আসি তৎক্ষনাৎ ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ কারণ জানা যায়নি।




আরও খবর 27

Sponsered content