পার্বত্য চট্টগ্রাম

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান: দেড় লক্ষাধিক টাকার চোরাই মালামাল জব্দ

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৫ , ১০:২৫:২৮ প্রিন্ট সংস্করণ

মোঃ আরমান হোসাইন ,পানছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দেড় লক্ষাধিক টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহষ্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে খাগড়াছড়ির পানছড়িস্থ ৩ বিজিবি ব্যাটালিয়নের লোগাং জোনের একটি বিওপি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ২২৬৫/৫০-এস এর উত্তর-পূর্ব দিকে, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

বিজিবি জানায়, স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাই মালামাল পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন খবরের পরপরই অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন প্রকার চোরাই মালামাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে আরও জানা যায়, আটককৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে,— জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য ও চোরাচালান বন্ধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকে চোরাচালান বিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

আরও খবর 29

Sponsered content