Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

পা হারালেন ট্রাকের নিচে চাপা পড়া পুলিশ সদস্য

  প্রতিনিধি ২৩ জুন ২০২৫ , ১০:২৩:৪৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থামাতে গিয়ে ট্রাকচাপায় আহত আলাউদ্দিন নামে এক পুলিশ সদস্য পা হারিয়েছেন। রোববার (২২ জুন) রাতে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় আহত ওই পুলিশ সদস্যকে।

সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা অস্ত্রপচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পায়ের অংশটি কেটে বাদ দেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, গতকাল (রোববার) রাত আটটার দিকে কনস্টেবল আলাউদ্দিনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়।

তার একটি পা গুরুতর জখম হয়ে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। রাতে অস্ত্রোপচার করে সেটি গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।
রোববার চুনতি হাজী রাস্তার মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থামাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন। পরে ওই দুর্ঘটনায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আহত পুলিশ সদস্য মো. আলাউদ্দিন (৩০) লোহাগাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।

আরও খবর 28

Sponsered content