প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ১২:০২:৫১ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : মহান বিজয় দিবসকে সামনে রেখে শুরু হয়েছে ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। প্রতি বছর ২১ ফেব্রুয়ারী ,২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর মাসে জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ধোয়া-মোছার কাজ করা হয়।
ফটিকছড়ি উপজেলা ২টি শহীদ মিনার রয়েছে।
তবে গত ২০২৪ সালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহযোগিতায় উপজেলা দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ করা হয়। তার পর থেকে নতুন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করে আসছে।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ধোয়া-মোছার কাজ চলছে।