প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ১১:৫২:৩৪ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘাটঘর এলাকায় কাতার প্রবাসী বদন দাশের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার গভীর রাতে চোরের দল বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙে ৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা, দুইটি পাসপোর্ট, দুইটি মোবাইল, ফ্রিজ, পানির মোটর, গ্যাসের চুলা, কম্বল ও কাপড়–চোপড়সহ ঘরের সব মালামাল লুট করে। মোট ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকা ধরা হয়েছে।
বদন দাশ বলেন, “আমি পরিবার নিয়ে শ্বশুরবাড়ি সন্দ্বীপে বেড়াতে গিয়েছিলাম। বাড়িতে ফেরার পর দেখি ঘরের সব রুম তছনছ অবস্থায়, আলমারি ভেঙে সমস্ত মালামাল লুট হয়ে গেছে।” তাঁর স্ত্রী যোগ করেন, “ঘরের ব্যবহারিক জিনিসপত্র, কাপড়–চোপড়, ভাত খাওয়ার থালা-পাতিল সব কিছুকে একেবারে নিঃস্ব করে দিয়েছে চোরের দল।”
স্থানীয় সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, চুরির বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং অভিযোগ দায়েরের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।