পার্বত্য চট্টগ্রাম

থানচিতে হেডম্যান কারবারি সদস্যদের কার্ড বিতরণ ও মতবিনিময়

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ১০:০৬:৩৫ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম থানচি: বান্দরবান হেডম্যান কারবারি কল্যাণ পরিষদ কর্তৃক যোগদানকৃত সদস্যদের কার্ড বিতরণ ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ই জানুয়ারি দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেডম্যান কারবারি কল্যান পরিষদের সভাপতি বাথোয়াইচিং মারমা ।



এতে প্রধান অতিথি ছিলেন হেডম্যান কারবারি কল্যাণ পরিষদ বান্দরবান জেলা সভাপতি হ্লাথোয়াহ্রী মারমা।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মিঃ উনিহ্লা মারমা ও যুগ্ম-সম্পাদক মিঃমংনু হেডম্যান ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন থানচি সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও থানচি উপজেলা হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উবামং মারমা।



এতে ১১জন হেডম্যানের মধ্যে ৮জন উপস্থিত ও বিভিন্ন পাড়া থেকে আগত কারবারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কার্ড বিতরন পূর্বে আলোচনা সভায় হেডম্যান কারবারী একসাথে চলি প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকার বিষয়ে আলোচনা করা হয়।



আরও খবর 29

Sponsered content