Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
শিক্ষাঙ্গন

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা

  প্রতিনিধি ৩০ জুন ২০২৫ , ১১:৪২:৩১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) অকার্যকর থাকায় এবার ‘চাকসু ভবন’ এর স্থলে ‘জোবরা ভাত ঘর এন্ড কমিউনিটি সেন্টার’ ব্যানার সাঁটিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ব্যানার সাঁটাতে দেখা যায় ছাত্র সংসদের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের।

ইসলামী ছাত্র আন্দোলন চবি শাখার সভাপতি আব্দুর রহমান বলেন, ৩৬ বছর ধরে চাকসু অকার্যকর হয়ে আছে। এত আন্দোলনের পরও ছাত্র সংসদ নির্বাচনের কোনো স্পষ্ট ঘোষণা পাচ্ছি না।

তাই আমরা আজ থেকে চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা করছি। বাস্তবেও এটা ফুল টাইম ভাতের হোটেল এবং পার্ট টাইম কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
চবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম। অথচ বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ অর্গানকে দীর্ঘদিন অকার্যকর করে রাখা হয়েছে। আমাদের এরকম প্রতিবাদমূলক কর্মসূচী ততদিন চলবে, যতদিন না শিক্ষার্থীদের অধিকার আদায় হচ্ছে।

এদিকে সরেজমিনে দেখা যায় শিক্ষার্থীদের সাঁটানো ব্যানার বিকেলে কে বা কারা সরিয়ে ফেলেছে।

এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, শিক্ষার্থীরা এ বিষয়ে আমাদের কিছু জানায়নি। আর কে বা কারা তাদের ব্যানার সরিয়েছে আমার জানা নেই।

আরও খবর 31

Sponsered content