Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে পুকুরে ডুবে ৪র্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৮:২৯:০০ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে ৪র্থ শ্রেণীর ছাত্রী’র মৃত্যু হয়েছে। রবিবার ২৪ সেপ্টেম্বর উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়ীয়া নয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।




জানা যায়, ঘটনার দিন উপজেলার দক্ষিণ গাছবাড়ীয়া নয়া পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়ীতে জান্নাতুল তাহসিন বেড়াতে যায়। বেড়াতে আসা বাড়ীর পুকুরে সবার অলক্ষ্যে জান্নাতুল তাহসিন পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ জান্নাতুল তাহসিনকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার জান্নাতুল তাহসিনকে মৃত ঘোষণা করেন।




জান্নাতুল তাহসিন গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। সে গাছবাড়ীয়া তালুকদার পাড়া এলাকার ড্রাইভার মোহাম্মদ রুবেলের মেয়ে বলে জানা যায়। চন্দনাইশ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উর্ম্মি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




আরও খবর 28

Sponsered content