Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

ইসরায়েলি ড্রোন হামলায় এবার ইরানের পুলিশপ্রধান নিহত

  প্রতিনিধি ১৪ জুন ২০২৫ , ৯:৫৯:৩৭ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলায় ইরানের পুলিশপ্রধান ও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ড্রোন হামলায় তারা নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

শনিবার (১৪ জুন) প্রকাশিত সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএসএনএ প্রেস এজেন্সি জানিয়েছে, আজ সকালে পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে এক ড্রোন হামলায় পুলিশপ্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান এবং সেকেন্ড লেফটেন্যান্ট আমির হোসেন সাইফি শহীদ হয়েছেন।

ইরানের পক্ষ থেকে এখনও এই হামলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ধারাবাহিক হামলার ফলে দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

এদিকে দ্বিতীয় দিনের মতো ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েল বিমান অভিযানে অব্যাহত রেখেছে। ইরানের ৪০টির বেশি সামরিক স্থাপনায় ৭০টি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের।

শনিবার রাতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, তেহরান পর্যন্ত আকাশে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তেহরান এখন আর নিরাপদ নয়।

এ সংঘাতে ইরানে এখন পর্যন্ত ৮০ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

আরও খবর 15

Sponsered content