Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলায় শুরু হলো সায়েন্স এ্যান্ড রোবটিক্স অলিম্পিয়াড

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৯:৫২:৫২ প্রিন্ট সংস্করণ

মো: আরিফুল ইসলাম: আজ থেকে শুরু হল “লোহাগাড়া সায়েন্স এ্যান্ড রোবটিক্স অলিম্পিয়াড ২০২২ ইং” এর এক্টিভেশন কর্মসূচি।



লোহাগাড়া উপজেলা প্রশাসন এর আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর অর্থায়নে এবং রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর পরিচালনায় লোহাগাড়ায় ১মবারের আয়োজন হতে যাচ্ছে “লোহাগাড়া সায়েন্স এ্যান্ড রোবটিক্স অলিম্পিয়াড ২০২২ ইং”।



মূলত গ্রাম পর্যায়ের শিক্ষার্থী ও অপেশাদারদের ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সুদক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং বিজ্ঞান ও রোবটিক্স প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন করে বাংলাদেশকে একটি প্রযুক্তিভিত্তিক দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এমন আয়োজন এর উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর শ্রেষ্ঠ বিজ্ঞান সংগঠন “রিসার্চ ল্যাব চট্টগ্রাম”।



সোমবার সকালে লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবীর এবং উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ এর সাথে রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর সদস্যদের সৌজন্য মতবিনিময় এবং বিশেষ দিকনির্দেশনার ভিত্তিতে শুরু হয় অলিম্পিয়াডের এ্যাক্টিভেশন পর্ব।

এ্যাক্টিভেশন পর্বের ১ম দিন ৩ টি স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে অলিম্পিয়াড অংশগ্রহণে যাবতীয় নিয়মাবলি ও প্রস্তুতিমূলক বিষয়াবলী জানানো হয়।

আরও খবর 28

Sponsered content