Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে পূর্ণ দায়িত্ব পেলেন মাহতাব উদ্দিন চৌধুরী

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ৯:৪৩:৪৩ প্রিন্ট সংস্করণ

সিটি রিপোর্টার : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ মাহতাব উদ্দিন চৌধুরী দীর্ঘদিন পর ভারমুক্ত হলেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ৬ আগস্ট রবিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় সকল ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ভারমুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এতদিন ধরে মাহতাব উদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।




এবিষয়ে জানতে চাইলে বর্ধিত সভায় অংশ নেয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি সংবাদ মাধ্যম কে বলেন, উত্তর বঙ্গের কোন এক জেলার ভারপ্রাপ্ত সভাপতি বক্তব্য প্রদানকালে নেত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি আর ভারপ্রাপ্ত থাকতে চান না। ভারমুক্ত হতে চান। তার বক্তব্যের পর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বর্ধিত সভার উদ্দেশে বলেন, আজ থেকে আর কেউ ভারপ্রাপ্ত থাকবে না। আপনারা কি বলেন ? সভা থেকে সমস্বরে হ্যাঁ সূচক প্রতিক্রিয়া পাওয়ার পর তিনি ঘোষণা করেন। আর এখন থেকে কেউ ভারপ্রাপ্ত থাকছে না। সবাই ভারমুক্ত হয়ে কাজ করবে।




চট্টগ্রাম থেকে সভায় বক্তব্য দেয়ার সুযোগ পান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন। একইসাথে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদানের কথা স্মরণ করেন। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য সবাইকে জানপ্রাণ দিয়ে কাজ করার আহবান জানান তিনি।

ভারপ্রাপ্তদের ভারমুক্ত করার বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় আঃ লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, সভানেত্রীর ঘোষণার পরপরই সকল ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ পদবী ব্যবহার করতে পারেন।




ঢাকায় বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের প্রায় ৫ হাজার নেতা-কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধি অংশ নেন। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকেরা সভায় উপস্থিত ছিলেন।




আরও খবর 25

Sponsered content