Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় পানিবন্দি মানুষের মাঝে সরওয়ার জামাল নিজাম’র ত্রাণ বিতরণ

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ১২:২৯:৪১ প্রিন্ট সংস্করণ

অরুণ নাথ : প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পানিবন্ধীদের দেখতে ‎শনিবার (১১ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এসময় এমপি সরওয়ার জামাল নিজাম পানিবন্দি মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

‎তিনি বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আনোয়ারা ও কর্ণফুলীর কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যে সাধ্যমতো সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তায়ও কাজ করা হবে জানান। প্রবল বর্ষণে ৫ নং বরুমচড়া ইউনিয়নে ছয় বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জ্ঞাপন জানান। শোকাহত পরিবারকে আর্থিক সহযোগিতা করেন।

‎ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এমপির ছেলে শাহনেওয়াজ চৌধুরী সনি, আকতার নবী চৌধুরী, চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার, উপজেলা বিএনপি নেতা আবদুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য আহমদ ছফা, নুরুল হুদা সওদাগর, নুরুল আলম ভুট্টু, চেয়ারম্যান প্রার্থী শহীদুল আলম, দক্ষিণ জেলা যুবদল নেতা আবদুল মাবুদ, নাছির, অ্যাডভোকেট শাকিল, ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িতে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

আরও খবর 28

Sponsered content