Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে লাখেরা বৌদ্ধ সমিতির ও বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের শান্তি শোভাযাত্রা

  প্রতিনিধি ১৩ মে ২০২৫ , ৯:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে পটিয়াস্থ লাখেরা বৌদ্ধ সমিতির ও লাখেরা বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের উদ্যাগে শুভ বুদ্ধ পুর্ণিমা ২৫৬৯ ও বুদ্ধবর্ষ উদযাপন এবং বিশ্ব শান্তি কামনায় শান্তি শোভাযাত্রা গত ১১ মে সকালে লাখেরা অভয় বিহার প্রাঙ্গন থেকে সমগ্র গ্রাম প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা উদ্বোধন করেন লাখেরা বৌদ্ধ সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান অজিত বড়ুয়া শেলী, উপস্থিত ছিলেন উৎপল বড়ুয়া, লাখেরা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বিকাশ বড়ুয়া, সাগর বড়ুয়া (রাজু), আদেশ বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, সুরেশ বড়ুয়া, প্লাবু বড়ুয়া, তরুন বড়ুয়া, দোলন বড়ুয়া, ছোটন বড়ুয়া ও সেতু বড়ুয়া।

শোভাযাত্রা শেষে লাখেরা অভয় বিহারের বিহারাধক্ষ্য ভদন্ত ভদ্রীয় মহাথেরো সভাপতিত্বে ও বিকাশ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অজিত বড়ুয়া শেলী, তুহিন বড়ুয়া, অক্ষয় বড়ুয়া ও উৎপল বড়ুয়া প্রমুখ।

আরও খবর 28

Sponsered content