Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৮:৫৬:৩২ প্রিন্ট সংস্করণ

বাশঁখালী প্রতিনিধি: বাঁশখালীর কালীপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন।

নিহত মো. সায়মন (৩২) কালীপুর ইউনিয়নের বাঘগোনা এলাকার আব্দুল শুক্কুরের ছেলে।আহতদের পরিচয় জানা যায়নি।




সোমবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামদাশ মুন্সির হাট পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মাইটপাড়া এলাকার একটি ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। তার সঙ্গে আরও দুইজন আরোহী ছিল। পিএবি সড়কে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।




আরও খবর 28

Sponsered content