মহানগর

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভা

  প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ১২:১৬:২৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০২৬-২৮ এর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল তিনটায় চট্টগ্রাম রিজিওনাল অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। সভায় রিহ্যাব সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।এ সময় আগামী ২৪-২৭ সেপ্টেম্বর হোটেল রেডিসনে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এএসএম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এসএম শহিদুল্লাহ ও আশিষ রায় চৌধুরী।

আরও খবর 25

Sponsered content