শিক্ষাঙ্গন

চবির ‘এ’ ইউনিটে পাস ৫২ দশমিক ৩৯ শতাংশ

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১১:২৬:৪২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেল চারটায় ফল প্রকাশ করা হয়।

এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ৮৭২ জন; পাসের হাস শতকরা ৫২ দশমিক ৩৯ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৩৯ হাজার ৫২ জন শিক্ষার্থী।মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী পেয়েছেন ৯৭ দশমিক ৬৫ নম্বর।

‘এ ইউনিটের ‘ অধীনে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। ‘এ ইউনিটে’ মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি।

গত ২ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে ফলাফল দেখা যাবে।

আরও খবর 31

Sponsered content