প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ১২:১৫:৩১ প্রিন্ট সংস্করণ

মো: সাহাব উদ্দিন, নাসিরনগর উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান আজ তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস:
এম এ হান্নানের মনোনয়ন লাভের খবরে নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমর্থকদের দাবি, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের কারণেই দল তাঁকে মূল্যায়ন করেছে।
এম এ হান্নান বলেন দল আমার ওপর আস্থা রাখায় আমি দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। নাসিরনগরের মাটি ও মানুষের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আমি সব সময় পাশে ছিলাম এবং থাকব। সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।”
তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচিত হলে নাসিরনগরকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত নভেম্বর মাসেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই আসনে এম এ হান্নানকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তবে দলের ভেতর অন্য একটি পক্ষ প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসলেও, ফরম সংগ্রহের মাধ্যমে এম এ হান্নান তাঁর অবস্থান আরও শক্ত করলেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।