মহানগর

সাংবাদিক শুকলাল দাশের মায়ের মৃত্যুতে সিইউজের শোক

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৫ , ১০:৪০:৫৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশের মা শচী প্রভা দাশের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিইউজে।

সোমবার (২৭ অক্টোবর) এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, মা হারানোর শোক কতটা গভীর তা কেবল তিনিই বুঝতে পারেন, যিনি মাকে হারিয়েছেন। শুকলাল দাশের মাতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত।

রনজিত দাশের সহধর্মিনী শচী প্রভা দাশ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সোমবার ( ২৭ অক্টোবর) বিকেলে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, পাঁচ ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার রাতে নগরের কোতোয়ালী থানার বলুয়ারদিঘী শ্মশানে ধর্মীয় রীতি অনুসারে শচী প্রভা দাশের শেষকৃত্য সম্পন্ন করা হয়।