Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

প্রতিবন্ধীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়: মেয়র শাহাদাত

  প্রতিনিধি ২২ জুন ২০২৫ , ১১:০৩:২৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সহযোগিতা পেলে তারাও আমাদের মতো সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারে।

সমাজে কেউ শারীরিকভাবে সুস্থ, কেউ অসুস্থ—তাই বলে কোনো বৈষম্য থাকা উচিত নয়। সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
রোববার (২২ জুন) মুরাদপুরের সমাজসেবা কার্যালয়ে ‘একীভূত ও মানসম্মত শিক্ষাই হোক প্রতিবন্ধীদের সমাজে অন্তর্ভুক্তির অধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের পিএইচটি সেন্টারের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম।

আলোচনা করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. শরীফ উদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক মো. কামরুল পাশা ভূঁইয়া।

সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের শিক্ষায় সহায়তার অংশ হিসেবে মেয়র পিএইচটি সেন্টারে দুইজন শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান।

মেয়র ডা. শাহাদাত হোসেন একটি গাছের চারা রোপণ করেন।

এরপর মেয়র কাপাসগোলা জামতলা শাহি জামে মসজিদ ও কবরস্থান এলাকায় জিআই পোল ও এলইডি বাতি স্থাপন পূর্বক আলোকায়ন কাজের উদ্বোধন করেন।

আরও খবর 25

Sponsered content