Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী মোস্তফা জামাল, প্রদীপ ও সোলতানা নাজমা

  প্রতিনিধি ২১ মে ২০২৪ , ১১:৫৬:২৯ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম: বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা জামাল দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সোলতানা নাজমা।




মঙ্গল বার (২১মে) রাতে লামা উপজেলা পরিষদ হলরুমে ভোট গণনা শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় ৪১টি ভোট কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গল বার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। সকলের সহযোগিতায় শান্তি পূর্ণ পরিবেশে স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পেরে আমরা আনন্দিত। নির্বাচনে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। নির্বাচনের দিন দুপুরে লামার আজিজনগর একটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। এসময় তার সঙ্গে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন উপস্থিত ছিলেন।




উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে লামা উপজেলা গঠিত। এ উপজেলায় ভোটার সংখ্যা ৮২ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৭৬৪, মহিলা ৩৯ হাজার ২৩৯ ভোট। এর মধ্যে লামা পৌরসভায় ১৫ হাজার ২১১ জন, লামা সদর ইউনিয়নে ৬ হাজার ৪৮৩ জন, গজালিয়া ইউনিয়নে ৮ হাজার ২১৮ জন, সরই ইউনিয়নে ৭ হাজার ৭৫২ জন, ফাইতং ইউনিয়নে ৯ হাজার ৩৮৭ জন, ফাঁসিয়াখালী ইউনিয়নে ১৮ হাজার ৪৪৬ জন, রূপসী পাড়া ইউনিয়নে ৮ হাজার ৬১০ জন ও আজিজনগর ইউনিয়নে ৮ হাজার ১০৬ জন ভোটার রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ১৮ মার্চ লামা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।




আরও খবর 29

Sponsered content