মহানগর

পতেঙ্গা লিংক রোডে সড়ক দুর্ঘটনায় বিদেশি নারী শিক্ষার্থীর মৃত্যু

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৪ , ৩:৩৩:৪০ প্রিন্ট সংস্করণ

সিটি রিপোর্টার: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় সড়ক বিভাজনের সঙ্গে পাজেরো গাড়ির ধাক্কা লেগে এক বিদেশি নারী শিক্ষার্থীর (২৫) মৃত্যু হয়েছে।




মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোরে লিংক রোডের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহত ঐ শিক্ষার্থী লাউসের নাগরিক বলে জানা গেছে।




বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন।তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে সড়ক বিভাজনের সঙ্গে একটি পাজেরো গাড়ির ধাক্কা লাগে। এতে এক বিদেশি নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি লাউসের নাগরিক এবং এশিয়ান উইমেন ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানতে পেরেছি।আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

আরও খবর 25

Sponsered content