Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

বাথুয়াপাড়া দমোদর ক্লাবে শ্রী শ্রী শ্যামা পূজায় আলোচনা সভা ও বস্ত্র বিতরণ

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৯:৩৬:৫৯ প্রিন্ট সংস্করণ

অরুন নাথ: ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের মতো চট্টগ্রামের বাথুয়াপাড়া দমোদর ক্লাবে শ্যামাপূজা ও দীপাবলী উৎসব উদযাপিত হয়েছে।বাথুয়াপাড়া দমোদর ক্লাবের উদ্যোগে দমোদর ক্লাবে প্রাঙ্গনে শ্যামা পূজা উপলক্ষে নানান মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।




সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান ।

দমোদর ক্লাবের সভাপতি শ্রী সুজিত কুমার দাশের সভাপতিত্বে আলোচনায় অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নীলকান্ত দাশ বিশু।




অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী সুগ্রীব মজুমদার দোলন। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বাবুল।

বিশেষ অতিথি পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সেলিম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন । সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার।




বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক শ্রী সুজিত কুমার দাশ। তপন নাগ,শ্রী সুনীল সর্দার আকাশ,শ্রীমান দাশ (জুয়েল), সাধারণ সম্পাদক, পরৈকোড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ । মাস্টার চিন্টু রুদ্র, সাংগঠনিক সম্পাদক পরৈকোড়া ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মোরশেদ আলম শ্রী অনিরুদ্ধ দাশ (তিলক) প্রমুখ।




আরও খবর 28

Sponsered content