Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

ভারত ম্যাচের আগে বিশ্রামে সাকিবরা, সামনে কঠিন সমীকরণ

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২২ , ১০:১১:০৭ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: স্বস্তি আর চ্যালেঞ্জ দুটোই এখন সঙ্গী বাংলাদেশ ক্রিকেট দলের! আত্মবিশ্বাসটাও চূড়ায়। তবে নির্ভার হওয়ার সুযোগ কোথায়? সামনে ভারত। বুধবার অ্যাডিলেড ওভালে বিরাট কোহলিদের সঙ্গে লড়াই বাংলাদেশের। এর আগে সোমবার জিম্বাবুয়েকে হারানোর তৃপ্তি নিয়ে ভেন্যু শহরে পা রেখেছেন সাকিব আল হাসানরা।



টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া অন্য কিছুই ভাবার সুযোগ নেই। সেই অর্থে ম্যাচটা বাংলাদেশের জন্য অলিখিত কোয়ার্টার ফাইনালও। যদিও এরপর একটা ম্যাচ বাকি- সেটি পাকিস্তানের বিপক্ষে।

সোমবার বিকেলে ব্রিসবেন থেকে অ্যাডিলেডের বিমানে ওঠেন সাকিব আল হাসানরা। বিমান পথে দূরত্ব প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট। সন্ধ্যা নামতেই গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের ভেন্যু শহরে পৌঁছে যায় বাংলাদেশ দল। আগের দিনের ম্যাচ আর ভ্রমণ- সব মিলিয়ে একটা দিন বিশ্রামেই থাকবে টাইগাররা।



বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ভারতের বিপক্ষে মাঠে নামার আগের দিন মঙ্গলবার অনুশীলন নেই বাংলাদেশ দলের। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগের দিনও বিশ্রামে কাটিয়েছিলেন সাকিবরা। সেদিন শুধু ঐচ্ছিক অনুশীলনে দেখা গিয়েছিল নুরুল হাসান সোহান ও ইয়াসির রাব্বিকে।

তবে প্রিভিউ ডে-তে দলের একজন ঠিকই থাকবেন অ্যাডিলেড ওভালে। যিনি কথা বলবেন গণমাধ্যমে। সেটিও স্থানীয় সময় দুপুর দুইটায়। সন্দেহ নেই ভারত পরীক্ষার আগে কৌশল ঠিক করাতেই ব্যস্ত আছে টিম ম্যানেজমেন্ট। সেমির লড়াইয়ে বাংলাদেশ টিকে আছে ঠিকই কিন্তু লড়াইটা সহজ নয়। নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে অস্ট্রেলিয়া আসর এখন বাংলাদেশের সফলতম বিশ্বকাপ। তবে সেমির টিকিট পেতে হলে হারাতে হবে ভারত ও পাকিস্তানকে।



এমনিতে সুপার টুয়েলভে ‘টু’ গ্রুপের প্রথম তিন ম্যাচ শেষে ৫ দলেরই সেমিতে খেলার দরজা খোলা। এরমধ্যে টানা তিন হারে নেদারল্যান্ডসের শুধু বিদায় ঘণ্টা বেজেছে! আর তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪, রান রেট: -১.৫৩৩। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারায় রান রেটের অবস্থা ভয়াবহ খারাপ টাইগারদের। এ কারণেই ভারতের সমান পয়েন্ট নিয়েও তিন নম্বরে বাংলাদেশ।

এ অবস্থায় ভারত ও পাকিস্তানের বিপক্ষে জিতলে বাংলাদেশ সরাসরি চলে যাবে সেমিতে। কিন্তু একটা ম্যাচ হারলেই সমীকরণটা আরও কঠিন হয়ে যাবে।



কারণ ভারত ৪ পয়েন্ট পেলেও রান রেটে বেশ মজবুত, ০.৮৪৪। তাছাড়া দলটি শেষ দুই ম্যাচে লড়বে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে। এখানে একটা জয় তাদের এগিয়ে দেবে অনেকটা। তবে দুটি ম্যাচ জিতলে তারা সরাসরিই উঠে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।

এদিকে ভারত যদি বাংলাদেশকে হারায় আর জিম্বাবুয়ের কাছে হারে, তখন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অর্জন হবে ৭ পয়েন্ট। আবার ভারত যদি জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় আর বাংলাদেশের কাছে হারে, তখন শেষ চারে উঠে যাবে বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকা।



দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। রান রেট: ২.৭৭৭। গ্রুপের শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও নেদারল্যান্ডস। এক হিসাবে তারা সেমির পথে অনেকটা এগিয়ে। একটাতে জিতলেই প্রোটিয়ারা পেয়ে যাবে সেমির টিকিট! আবার পাকিস্তান ২ পয়েন্ট নিয়ে বিপাকে। কিন্তু গাণিতিক হিসাবে টিকে আছেন বাবর আজমরাও। এক্ষেত্রে শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারলে তারাও উঠে যেতে পারে অস্ট্রেলিয়া বিশ্বকাপের শেষ চারে!

সব মিলিয়ে সেমির পথে লড়াইয়ের সমীকরণ অনেকটাই কঠিন বাংলাদেশের জন্য। আবহাওয়ার একটা খবর জানিয়ে শেষ করা যাক-অ্যাডিলেডে বুধবার বাংলাদেশ ও ভারতের ম্যাচের দিন নেমে আসতে পারে বারিধারা। ৭০ শতাংশ সম্ভাবনা বৃষ্টির। আর সেটা হলে ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে স্বস্তি পেতে পারেন সাকিব আল হাসানরা!



আরও খবর 16

Sponsered content