Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

“সীফুড শেফস চ্যালেঞ্জ” চট্টগ্রাম বিভাগ সেমি ফাইনাল সম্পন্ন

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১৪:২৬ প্রিন্ট সংস্করণ

জাহেদুল আলমঃ শুটকিজ আয়োজিত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল “সীফুড শেফস চ্যালেঞ্জ” চট্টগ্রাম বিভাগের সেমি ফাইনাল সম্পন্ন হয়েছে। শুক্রবার ৩১ জানুয়ারি নগরীর আগ্রাবাদ “দি গ্রীণ স্যাডো” রেস্টুরেন্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

জমজমাট এই সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগের ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা সী ফুড রান্নার নিজেদের সেরা রেসিপি বিচারকদের সামনে পরিবেশন করেন। বিজ্ঞ বিচারকগণ রেসিপির বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিচার করে ৫ জনকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করেন। নির্বাচিত প্রতিযোগীরা হলেন, রুহানা নুসরাত, হুমায়ন কবির, আব্দুল্লাহ ফাহিম,নুসরাত জাহান মুনিয়া ও তাউসিফা ইসলাম ।

আয়োজনে বিচারক হিসেবে ছিলেন, শেফ রওশন আরা, শেফ জোবাইদা আশরাফ, সাবিনা সিরাজি এনি ও কাউসারি সুলতানা। পুরো এই আয়োজনে আয়োজক হিসেবে আছেন তৌহিদুল ইসলাম, সায়মা সুলতানা, নুর আক্তার জাহান, মোহাম্মদ জাহেদুল আলম ও আজমিরা চৌধুরী।

উল্লেখ যে, অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ২০০ জন প্রতিযোগী নিয়ে ১৮ ডিসেম্বর ২০২৪ শুরু হয় এই সীফুড রান্না প্রতিযোগিতার প্রথম পর্ব। যেখানে প্রতিযোগিরা নিজের রান্না করা রেসিপি অনলাইনে জমা দেন। যেখান থেকে চট্টগ্রাম জোন ২০ জন ও ঢাকা জন থেকে ২০জন প্রতিযোগী সেমিফাইনালের জন্য নির্বাচিত হয়৷ অনুষ্টানে অথিতি হিসেবে উপস্তিত ছিলেন কনফিডেন্স সল্ট হেড অব মার্কেটিং সরদার নওশাদ ইমতিয়াজ।

আয়োজক ও শুঁটকিজ এর স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম বলেন, সামুদ্রিক মাছ ও খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা এবং ঘরে ঘরে সীফুড রান্নাকে জনপ্রিয় করে তোমার উদ্দেশ্যে এই আয়োজন।

আগামী ২ ফেব্রুয়ারি উত্তরা হোয়াইট হল কনভেনশন সেন্টারে প্রতিযোগিতার ঢাকা জোন সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এবং ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারে সায়মন হেরিটেজ হোটেলে ১০ জন প্রতিযোগি নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরও খবর 25

Sponsered content