Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

হুনি রাঁধনত গুনী হন সিজন-২ ঢাকা বিভাগ সেমিফাইনাল সম্পন্ন

  প্রতিনিধি ২০ মে ২০২৩ , ১১:২৯:৪২ প্রিন্ট সংস্করণ

জাহেদুল আলম : শুঁটকি রেঁধে লাখপতি এই স্লোগানকে সামনে রেখে এগ্রোহাট নিবেদিত, শুঁটকিজ আয়োজিত হুনি রাঁধনত গুণী হন সিজন-২ ঢাকা বিভাগের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে।  শুক্রবার ১৯ মে ঢাকা নিকুঞ্জ-২ হোটেল ফাউন্টেন অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।




জমজমাট এই সেমিফাইনালে ঢাকা বিভাগের ২০ জন প্রতিযোগি অংশ করেন। প্রতিযোগীরা শুটকি রান্নার  নিজেদের সেরা রেসিপি বিচারকদের সামনে পরিবেশন করেন। বিজ্ঞ বিচারকগন রেসিপির বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিচার করে ৫ জনকে  ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করেন। নির্বাচিত  প্রতিযোগীরা হলেন, সাবিরা নিলা, রুনি আহম্মেদ, মেরিনা সুলতানা,  মোহাম্মদ ফয়সাল ও রুহুল আমিন বিশ্বাস।

আয়োজনে বিচারক হিসেবে ছিলেন, শেফ শাহীন আফরোজ, শেফ মিলা মঞ্জুসা, শেফ হাসিনা আনছার, শেফ রুবিনা রুবি, শেফ নজরুল ইসলাম। পুরো এই আয়োজনে আয়োজক হিসেবে আছেন তৌহিদুল ইসলাম,  সায়মা সুলতানা, মিজানুর রহমান, প্রলয় হাসান, প্রকৌশলী জসীম উদ্দিন, কাজী ইরফানুল মোস্তফা ও মোহাম্মদ জাহেদুল আলম।




উল্লেখ যে, অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ৩০০ জন প্রতিযোগী নিয়ে ৮ মার্চ শুরু হয় এই শুঁটকি রান্না প্রতিযোগিতার প্রথম পর্ব। যেখানে প্রতিযোগিরা নিজের রান্না করা রেসিপি অনলাইনে দেন।যেখান থেকে চট্টগ্রাম জোন ২৫ জন ও ঢাকা জন থেকে ২০জন প্রতিযোগী সেমিফাইনালের জন্য নির্বাচিত হয়৷




উক্ত আয়োজনের পরিচালক ও শুঁটকিজ এর স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম বলেন, নিরাপদ ও ক্যামিকেলমুক্ত শুঁটকি সম্পর্কে সবাইকে সচেতন করে তোলা। চট্টগ্রামের ঐতিহ্য শুঁটকিকে দেশব্যাপী জনপ্রিয় করে তোলা। শুঁটকি রান্নায় নতুনত্ব আনা। সেরা শুঁটকি রাঁধুনিদের খুঁজে বের করা। এই চার লক্ষ্যকে সামনে নিয়ে গতবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একমাত্র শুঁটকি রান্না  প্রতিযোগীতা “হুনি রাঁধনত গুণী হন সিজন-২”। আগামী ২৬ মে উইন্ড অব চেইঞ্জে চট্টগ্রামের সেমিফাইনাল শেষ করে মোট  ১০ ফাইনালিস্টকে নিয়ে আগামী ০৯ জুন ওয়েল এগ্রো এবং ডেইরি ফার্মে আয়োজিত হবে জমজমাট গ্র‍্যান্ড ফিনালে। সেদিনই আমরা পেয়ে যাবো শুটকি রেধে লাখপতি রাধুনিকে।




আরও খবর 17

Sponsered content