Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

মোবাইল ফোন ও বিকাশের টাকা উদ্ধারে এপিবিএনের প্রশংসনীয় উদ্যোগ

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ১১:০৪:৫৪ প্রিন্ট সংস্করণ

শহীদুল ইসলাম শহীদ: বান্দরবান-২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের তৎপরতায় ৩০টি চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার হয়েছে। একইসঙ্গে বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৭৫ হাজার ৬৯৫ টাকাও ফেরত আনতে সক্ষম হয় এপিবিএনের সাইবার টিম।




বিভিন্ন থানার সাধারণ ডায়েরির ওপর তদন্ত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত মাসে এই ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বান্দরবান-২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর নির্দেশনায় এ এসআই মো. রবিউল করিম সিকদারসহ একটি টিমের তৎপরতায় চৌকস সাইবার টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সনাক্ত করে এবং পরবর্তী আভিযানিক দলের মাধ্যমে উদ্ধার করা হয়।

গতকাল সোমবার দুপুরে মেঘলায়ে ২ এপিবিএন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত এসব মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন পেয়ে এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রাহকরা।




জানা গেছে, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মুঠোফোন উদ্ধারের জন্য প্রকৃত মালিকরা কদমতলী, ফেনী সদর, কাশিমপুর, মুরাদনগর, কোতয়ালী, টঙ্গী, কক্সবাজার সদর, উখিয়া, সীতাকুন্ড, বান্দরবান সদর, বায়েজিদ বোস্তামী, সিদ্ধিরগঞ্জ, চান্দগাঁও, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, কামরাঙ্গীরচর, চকবাজার, সোনাগাজী, রাঙ্গুনিয়া, জোরারগঞ্জ থানায় পৃথক পৃথকভাবে ৩০টি সাধারণ ডায়েরি করে। পরবর্তী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বান্দরবান ২ এপিবিএন এর সাইবার টিম মোবাইল ফোন উদ্ধার করে। এছাড়া কেরাণীগঞ্জ, রাঙ্গুনিয়া, বন্দর থানা এবং বান্দরবান সদর থানার চারটি জিডি মূলে ভুলক্রমে অন্যের বিকাশে পাঠানো ৭৫ হাজার ৬৯৬ টাকাও ফেরত এনে মূল গ্রাহকের কাছে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে।




আরও খবর 17

Sponsered content