প্রতিনিধি ১৬ মে ২০২৫ , ৮:৪৬:৫৯ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ও সমিতিরহাট ইউনিয়ন পর্যন্ত হালদাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪০০ মিটার নিষিদ্ধ চরঘেরা জাল ও ৫০টি বড়শি জব্দ করেন ফটিকছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে গোপন সূত্রে খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
হালদা নদীতে নাজিরহাট পৌরসভার ও সমিতিরহাট ইউনিয়ন পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪০০ মিটার নিষিদ্ধ দুইটি চরঘেরা জাল ও ৫০ টি বড়শি জব্দ করা হয়।
হালদা নদীতে মৎস্য প্রজনন মৌসুমে “মা-মাছের আনাঘোনায় এই সুযোগ কাজ লাগিয়ে অসাধু মাছ শিকারীরা মাছ শিকারের তৎপর রয়েছে। তা বন্ধ করতে প্রতিদিন দিনে ও রাতে অভিযান পরিচালনা অব্যহত থাকবে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম চট্টবাণীকে জানিয়েছেন।