Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারী (র.)’র ওফাত দিবস উপলক্ষে ৭৩৬ টি এতিমখানা ও হেফজখানায় খাবার বিতরণ

  প্রতিনিধি ৬ জুন ২০২৪ , ১১:২১:৪১ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : সৈয়দা সাজেদা খাতুনের মাইজভান্ডারি (রহঃ) ওয়াফাত দিবস উপলক্ষে গাউসিয়া হক মনজিলের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার ৮৪টি এতিমখানা ও হেফজখানায় খাবার বিতরণ




বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক হযরত গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর পুত্রবংশীয় আওলাদ অছিয়ে গাউসুল আযম হযরত শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র সহধর্মীনি, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মাতা এবং কুতুবুল আকতাব হযরত শাহ্ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)’র কনিষ্ঠ কন্যা উম্মুল আশেকীন শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারী (র.)’র ওফাত বার্ষিকী ৬ জুন বৃহস্পতিবার গাউসুল আযম মাইজভাণ্ডারীর পারিবারিক আবাসস্থল মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মনজিল’এ পারিবারিক আবহে পালিত হয়। এ উপলক্ষে আজ ‘গাউসিয়া হক মনজিল’ এর পক্ষ হতে রাঙ্গুনিয়া উপজেলাধীন ৮৪টি এতিমখানা ও হেফজখানার ৪১০০ নিবাসীদের মাঝে একবেলা খাবার পরিবেশন কর্মসূচি পালন করা হয়।




উল্লেখ্য, গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’র পক্ষ হতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৫তম ১০ই পৌষ খোশরোজ শরিফ উপলক্ষে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলাধীন ৭৩৬টি এতিমখানা ও হেফযখানার ৪১ হাজার নিবাসীদের মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়।




আরও খবর 27

Sponsered content