Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

সুন্দর ব্যবহারে রোগী ভালো হয়ে যায়: এমপি মোতালেব

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ১০:৪৬:২৫ প্রিন্ট সংস্করণ

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের এমপি আবদুল মোতালেব সিআইপি বলেছেন, হাসপাতালে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। চিকিৎসক-নার্স সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।




প্রাইভেট হাসপাতালের চাইতে সরকারি হাসপাতালের মান এখন অনেক ভালো। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের আস্থায় পরিণত করতে হবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।




তিনি বলেন, রোগীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। তাদের সাথে চিকিৎসকরা খারাপ আচরণ করতে পারবেন না। সুন্দর ব্যবহারে রোগী ভালো হয়ে যায়। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কমিউনিটি ক্লিনিকগুলোতে সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় আমাদের নজর দিতে হবে। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, রোগী কল্যাণ সমিতিকে অ্যাকটিভ করতে হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও মনিটরিং বাড়াতে হবে।

পরে এমপি আবদুল মোতালেব সিআইপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, কেবিন ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।




লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ হানিফের সভাপতিত্বে বক্তব্য দেনলোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম ও পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ।




আরও খবর 28

Sponsered content