প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১২:৫৬ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সকালে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে একত্রে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল ফারুখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক, সিনিয়র সদস্য দিদার হোসেন টুটুল, তালুকদার নির্দেশ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের এবং সাংবাদিক জামশেদ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।উপস্থিত নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভাষা আন্দোলন শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। মাতৃভাষার অধিকার রক্ষায় ১৯৫২ সালের মহান আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামের পথকে সুদৃঢ় করেছে। ভাষার মর্যাদা রক্ষা ও শুদ্ধ চর্চায় সাংবাদিক সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বানও জানান তারা।অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্যরা।