Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে র‌্যাব-৭ অভিযান: জমি ঝোপ থেকে উদ্ধার দেশীয় অস্ত্রশস্ত্র ও বেসবল ব্যাট

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ১০:১০:৫৩ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় তিনটি পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাড়বকুণ্ড অলিনগর এলাকার একটি গোয়ালঘরের পাশে অন্ধকার ঝোপঝাড়ের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযানে দুটি দু’নলা ট্রিগারযুক্ত পাইপগান, একটি একনালা ট্রিগারযুক্ত পাইপগান, ১২টি ১২ বোর কার্তুজ, ১১টি দেশীয় ছুরি, ২টি দেশীয় রামদা, ১টি লাল রঙের বেসবল ব্যাট উদ্ধার করা হয়।

র‌্যাবের ধারণা, এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই পরিত্যক্ত স্থানে লুকিয়ে রাখা হয়েছিল। সময়মতো অভিযান পরিচালনার ফলে বড় ধরনের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

আরও খবর 27

Sponsered content