Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে মালবাহী লরিতে আগুন

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ১০:৩৯:৫১ প্রিন্ট সংস্করণ

সীতাকুন্ড প্রতিনিধি: বিএনপি-জামায়াতের তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড এলকায় মালবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শেখপাড়া এলাকায় ঢাকাগামী লাইনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় লরি চালক আহত হয়েছে।




এর আগে গতকাল মঙ্গলবারও নগরের বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ করে বিএনপি নেতাকর্মীরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে শেখপাড়া এলাকার ঢাকাগামী লরিতে পেট্রোল বোমা হামলা করে আগুন ধরিয়ে দেন দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে আহত অবস্থায় লরি চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।




সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মালবাহী লরিতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। আগুনে লরির ক্ষতি হয়েছে। এতে লরি চালকও আহত হয়। জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর 27

Sponsered content