Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষাধিক শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

  প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ১২:১৬:৫৪ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: সারাদেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনস্বাস্থ্য কর্মসূচি। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বছরে নির্ধারিত সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অপুষ্টি ও রাতকানা রোগের ঝুঁকি কমে এবং ডায়রিয়া ও হামসহ বিভিন্ন সংক্রমণজনিত রোগের জটিলতা হ্রাসে কার্যকর ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সরকারের এই কর্মসূচির সুফল প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকার টিকাদান কেন্দ্র এবং অস্থায়ী বুথে প্রয়োজনীয় সংখ্যক ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ করা হয়েছে। স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে কোনো যোগ্য শিশু এ কর্মসূচি থেকে বাদ না পড়ে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হচ্ছে। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও নির্ধারিত বুথে সকাল থেকে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু একটি ওষুধ নয়, এটি শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করার একটি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। তাই নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছে, যেসব শিশুর বয়স ৬ থেকে ৫৯ মাস, তাদের অবশ্যই নিকটস্থ টিকাদান কেন্দ্র বা ক্যাম্পে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। সংশ্লিষ্টদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় সীতাকুণ্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল হবে এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর 27

Sponsered content