Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ:ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ৭ মে ২০২৬ , ১১:৪১:২০ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি বসতবাড়ির নিচতলায় বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। এ সময় সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

অভিযান সূত্রে জানা যায়, কুমিরা এলাকার একটি বসতবাড়ির নিচতলায় অবস্থিত গোডাউনে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখা হচ্ছিল। অভিযানে গিয়ে প্রশাসন দেখতে পায়, “মেসার্স ইউনুছ এন্টারপ্রাইজ” নামে প্রতিষ্ঠানের মালিক সিরাজ সওদাগর অনুমোদনের সীমা অতিক্রম করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করেছেন।

জানা গেছে, প্রতিষ্ঠানটির নামে সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অনুমোদন থাকলেও সেখানে এক হাজারের অধিক গ্যাস সিলিন্ডার মজুদ রাখা হয়েছিল। তাও আবার একটি আবাসিক বসতবাড়ির নিচতলায়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় ভোক্তা অধিকার ও জননিরাপত্তা বিবেচনায় মেসার্স ইউনুছ এন্টারপ্রাইজের মালিক সিরাজ সওদাগরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আগামী এক সপ্তাহের মধ্যে বসতবাড়ির গোডাউন থেকে সকল গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ প্রদান করেন। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

স্থানীয়রা জানান, আবাসিক এলাকায় এভাবে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন তারা। প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর 27

Sponsered content