Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

সিসিপিএর ৪১তম রেটিং দাবায় মালেক চ্যাম্পিয়ন

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ৮:৪৫:০৭ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া ডেস্ক: চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় ,সিজেকেএস দাবা কমিটি সহযোগিতায় গত ৭ জুলাই ৪১তম সিসিপিএ রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

টুর্নামেন্টের ৬ খেলায় সাড়ে ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ফিদে মাস্টার আব্দুল মালেক ।




সমান খেলায় ৫ পয়েন্ট করে করিম এম শাহিন ও মো: মুজিবুর রহমান এর মধ্যে টাইব্রেকিং পদ্ধতিতে ১ম রানার্স আপ করিম এম শাহিন, ৩য় স্থান মো: মুজিবুর রহমান।

সাড়ে ৪ পয়েন্ট পেয়ে উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ৪র্থ, মনোতোষ কান্তি নন্দী ৫ম স্থান অর্জন করেন। ৪ পয়েন্ট পেয়ে ফাইয়াজ মাহমুদ নিরব ৬ষ্ঠ, মো: ইয়াকুব আলী ৭ম, রাফি ইসলাম ৮ম স্থান অর্জন করেন।

মহিলা বিভাগে কাজী কামরুন নেছা, অনূর্ধ্ব-১৬ বিভাগে ফারহান চৌধুরী, ৫০+ বিভাগে জাহাঙ্গীর আলম সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।




ফিদে কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান সমিতির সভাপতি রাকিব উল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক প্রকৌশলী এস এম তারেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহীদুর রহমান ও সৈয়দ আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাসান, কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মো: নুরুল আমিন, দপ্তর সম্পাদক আসিফ মাহমুদ, রুহুল আমিন, রহমান মুজিবুর, শামসুল হক, প্রমুখ।

টুর্নামেন্টে চিফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন রাকিব-উল-ইসলাম, সহ- আরবিটার হিসেবে ছিলেন নুরুল আমিন এবং আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ।




আরও খবর 16

Sponsered content