Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ

  প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ১২:০০:৫৫ প্রিন্ট সংস্করণ

অরুণ নাথ : ভৈরবের কোমল রেখাবের নিনাদ, বাগেশ্রীর শুদ্ধ মধ্যমের বিষাদের ভাব এবং  সারং এর চল-চঞ্চল রূপের আবির্ভাব ঘটেছে “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইনস্টিটিউট” (সিসিএমআই) আয়োজিত শ্রোতার আসরে।

প্রয়াত বরেণ্য তবলা শিল্পী প্রদীপ নন্দী স্মরণে ১৩ জুন, শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর লালদিঘিস্থ সিসিএমাআই এর কার্যালয়ে এই শ্রোতার আসর অনুষ্ঠিত হয়।

এতে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মেলক সঙ্গীত পরিবেশন করেন । রাগ ভৈরবের একটি বন্দিশ, স্বরমালা ও একটি গান দিয়ে সাজানো হয় তাদের পরিবেশনা। তবলায় ছিলেন শিল্পী টিটু ঘোষ। সংগীত পরিচালনায় ছিলেন শিল্পী রাজীব দাশ।

রাগ বাগেশ্রীতে মুগ্ধ করেন – শ্রীয়ন্তী নন্দী। তার পরিবেশনায় বিরহের বিরোহী রূপ ফুটে উঠে। তবলা সংগত করেন – শিল্পী তিষাণ ঘোষ। তানপুরায় ছিলেন সৃজিতা সাহা আরাধ্যা। হারমোনিয়ামে ছিলেন শিল্পী প্রমিত বড়ুয়া।

এরপর বেহালাতে রাগ বৃন্দাবনী সারং পরিবেশন করেন শিল্পী আশীষ বসাক। তিনি বেহালায় সারং এর চঞ্চল রূপ ফুটিয়ে তোলেন। পরে তিনি একটি ধুন পরিবেশন করেন।

সবশেষে, শিল্পী রাজীব দাশের সঞ্চালনায় মুক্ত কথামালা পর্ব অনুষ্ঠিত হয়। কথামালায় অংশগ্রহণ করেন নন্দিত মোহন বীণা শিল্পী দোলন কানুনগো, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, সাহিত্যিক মাসুম খান, শিল্পী ও শিল্পপতি রিয়াজ ওয়ায়েজ, অধ্যক্ষ উত্তম আচার্য,  শিল্পী সুরজিৎ সেন, শিল্পী হিল্লোল বড়ুয়া, শিল্পী কায়ছার উদ্দিন, টিটু ঘোষ, সাংবাদিক অরুণ নাথ প্রমুখ। আলোচকরা প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীর সংগীতে তার অবদানের কথা সানুগ্রচিত্তে স্মরণ করেন। শ্রোতার আসরে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রেমী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর 25

Sponsered content