Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

নগরের প্রধান সড়কে সোমবার থেকে চলবে না ব্যাটারিচালিত রিকশা

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৫৩:২০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচলকে নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।




রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করা হলো।

আরও খবর 25

Sponsered content