Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় বেশি দামে পণ্য বিক্রি, ৬ দোকানিকে জরিমানা

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৩ , ১০:২৫:১২ প্রিন্ট সংস্করণ

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলায় বেশি দামে পণ্য বিক্রি করায় ৬ দোকানিকে জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের দিকে সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজার এলাকায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।




আরাফাত সিদ্দিকী বলেন, বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা ও ধার্য করা মূল্যের বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ৬টি মামলায় ৬ জনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।




অভিযানে মা-মনি ট্রেডার্সকে ৫ হাজার টাকা, গণেশ ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা, দুর্গা স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স মোরশেদ স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স নেজাদ ট্রেডিং কে ৫ হাজার টাকা, মেসার্স নিউ শাহ মালেকিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।




আরও খবর 28

Sponsered content